Latest News

6/recent/ticker-posts

Ad Code

৬ মাসের জেল বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মহম্মদ ইউনুসের!

৬ মাসের জেল বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মহম্মদ ইউনুসের!

Mahammad Yunus


৬ মাসের জেল বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মহম্মদ ইউনুসের! বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মহম্মদ ইউনুস। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশের শ্রম-আইন ভাঙার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের জেলের রায় দিল ঢাকা আদালত। 


৮৩ বছর বয়সী এই নোবেলজয়ীর সংস্থা গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলছিল। সেই মামলাতেই এই রায় দেয় আদালত। আদালতের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তাঁর অনুগামীরা। ঢাকা আদালতে এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিও। হাজির ছিলেন শান্তি নোবেলজয়ী বাংলাদেশী সমাজকর্মী ইউনুস। আদালত তাঁকে হাজতবাসের সাজা দিলেও অবশ্য তাঁকে জেলে যেতে হয়নি।


রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি স্পষ্ট বলেন, ‘‘এই নির্দেশ বিচারের নামে প্রহসন। ঢাকা আদালত বাংলাদেশ সরকারের ইচ্ছা এবং সিদ্ধান্তে আইনি ছাপ দিল। শ্রম আইনের অপপ্রয়োগ করে হেনস্তা করা হল সেই নোবেলজয়ীকে, যিনি তাঁর দেশকে গর্বিত করেছেন।’’ এমনকি ইউনুস নিজেও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। 



২০০৬-এ নোবেল শান্তি পুরস্কার পান মহম্মদ ইউনুস। তাঁর মাইক্রোফিন্যান্স ওই ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে ইউনুস বাংলাদেশের লক্ষাধিক দরিদ্র মানুষকে দারিদ্রসীমা থেকে টেনে তুলেছেন বলে মনে করেছিল নোবেল প্রদানকারী সংস্থা। আর তাই তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code