Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলা-বিহার সীমান্তে হলো না রাহুলের পথসভা, ক্ষোভ কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে

বাংলা-বিহার সীমান্তে হলো না রাহুলের পথসভা, ক্ষোভ কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে

Rahul Gandhi


মালদা ;৩১জানুয়ারি:

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় ন্যায় যাত্রা আজ বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল। কিন্তু বাস থেকে নামলেন না রাহুল। রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। 



বাসের মাথার উপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তা জনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। ঠিক ছিল মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করবেন। কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা।  



এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। কার্যতো নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। বাসে ওঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড় ন্যায় যাত্রা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code