দিনহাটা ৩নং চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেবে।
আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন জানান " সকলের উপস্থিতি ও সহযোগিতায় খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করি। "
ক্রীড়া কমিটির কনভেনার তথা দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক দিবাকর দেবনাথ জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি।
আজকের এই খেলায় সর্বাধিক পয়েন্ট পেয়ে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়ন এবং বড়শাকদল গ্রাম পঞ্চায়েত রানার্স হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ