স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর ওপর ছুরির কোপ স্থানীয় যুবকের
পুরাতন মালদা:-
স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীর ওপর ছুরি দিয়ে গলায় আঘাত স্থানীয় এক অভিযুক্তের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য পুরাতন মালদার আট মাইল এলাকায় ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গেছে, জখম স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার ওই এলাকাতে।
জানা গেছে, পুরাতন মালদার আট মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মত মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর রাস্তায় ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পাশাপাশি জখম স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন। আপাতত মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে ওই স্কুলছাত্রী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ