জেলা পুলিশের 'প্রত্যাবর্তন' প্রকল্পে হারানো মোবাইল ফিরে পেল মালিকরা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :
চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এদিন জেলা পুলিশের “প্রত্যাবর্তন” প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অধীনে হারিয়ে যাওয়া ৮৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো।
শনিবার দুপুরে বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় পুলিশ লাইনের “দিশারী” হলে আয়োজিত এক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ৮৮টি মোবাইল উদ্ধারের পর সেই ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, জেলার এসওজি সেলের ওসি দীপক সরকার।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, আজ ৮৮টি চুরি বা হারিয়ে মাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ