Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিনামূল্যে চিকিৎসা শিবির সিনি ও এস এম এস জির

বিনামূল্যে চিকিৎসা শিবির সিনি ও এস এম এস জির






সিনি ও এস এম এস জি আয়োজিত বিশেষ চিকিৎসা শিবির  সংগঠিত হয়েছিল চক গোবিন্দপুর, পাটিকাবাড়ি, পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত নাকাশিপাড়া ব্লকে।

মোবাইল হেলথ ইউনিট নামে পরিচিত এই বিশেষ চিকিৎসা শিবির বিগত আড়াই বছর ধরে পুরো নদীয়া জেলায় বিভিন্ন ব্লকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছে। আগত গ্রামে বিভিন্ন মানুষদের আজকের দিনে এই ক্যাম্পটি বিশেষভাবে আয়োজন করা হয়েছিল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ।


সেখানে উপস্থিত ছিলেন ডিপিও আইসিডিএস ম্যাডাম মিসেস প্রতিমা সেনগুপ্ত। ও ডেপুটি সি এম ও এইচ ডি রঞ্জিত কুমার দাস মহাশয় এছাড়াও ব্লকের বি পি এইচ এন উপস্থিত ছিলেন এছাড়াও অন্বেষা কাউন্সিলর ও আশা কর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পে কিশোর কিশোরী বিবাহ বন্ধ, কিশোরী মা হওয়া বন্ধ এবং মা ও শিশুদের জন্য সুস্বাস্থ্য কিভাবে গঠন হবে তার আলোচনা করা হয়। এছাড়াও অন্যান্য স্বাস্থ্য মূলক আলোচনা, একটি সচেতন মূলক নাটক ও আবৃত্তি উপস্থাপনা করা হয় এবং শেষে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা সুগার প্রেসার পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


সিনি এবং এস এম এস জি কর্তৃক যে ক্যাম্পটি চলে তাকে আরো সুদূরপ্রসারী করবার জন্য আজকের আয়োজক ছিল রুপা কর্মকার এই ক্যাম্পটি কো-অর্ডিনেটর যিনি এই ক্যাম্পের আয়োজন করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code