Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকার শেষ পরিমার্জন, বৈঠকে জেলাশাসক

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকার শেষ পরিমার্জন, বৈঠকে জেলাশাসক 

dm meeting



বুধবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এডিডিএর কনফারেন্স রুমে এক বৈঠক করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নবলম এস। লোকসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা সংশোধনের স্বার্থে সংযুক্তিকরণ পরিবর্ধন ও পরিমার্জন করণে নির্বাচন পরিচালনার করার আধিকারিকদের সাথে। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, এডিএম জেনারেল প্রশান্তরাজ শুক্লা, মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন‍্যান‍্যরা।


এদিনের এই বৈঠক সম্পর্কে জেলাশাসক বলেন, জেলার ভোটার তালিকার পরিমার্জন ও সংযোজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সারা বছরে মূলত চারবার ভোটার তালিকার পরিমার্জন করা হয়ে থাকে। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটিই ভোটার তালিকার শেষ পরিমার্জন। 

মূলত বুধবার থেকেই বুথে বুথে ইআরসির তত্ত্বাবধানে বুথে বুথে এই কাজ শুরু হবে। পাশাপাশি নভেম্বর মাসের প্রতি শনি ও রবিবার জুড়ে স্পেশাল ক‍্যাম্পেনিংএর ব‍্যবস্থা চলবে সকাল ১১টা থেকে চারটে। 

তবে কালী পূজা দীপাবলী ও ছট্ উপলক্ষ‍্যে ওই দিনগুলি স্পেশাল ক‍্যাম্পেনিং বন্ধ থাকবে। অন‍্যান‍্য দিনগুলিতে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। পরিমার্জিত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ জানুয়ারি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code