জোরালো ভূমিকম্পে কেঁপে উঠে ভারত। জানা যাচ্ছে দিল্লী এনসিআরে বেশ জোরালো কম্পন অনুভূতি হয়েছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাও কেঁপে ওঠে বলে খবর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪।
রাত ১১টা বেজে ৩২ মিনিটে কেঁপে ওঠে নেপাল। নেপালে কম্পনের কিছু পরে দিল্লী, উত্তরপ্রদেশ, কলকাতা, বিহারে কম্পন অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Earthquake in Nepal)। ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। এই কম্পনে প্রায় গোটা উত্তর ভারতের বেশ কিছু অংশ কেঁপে ওঠে বলে খবর।
নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্প (Earthquake in Nepal)আঘাত হানার কিছু ক্ষণের মধ্যে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বহু বাড়িতে ফাটল ধরেছে। ইট-কাঠ-সিমেন্টের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়ছে বহু মানুষের। যার মধ্যে পশ্চিম রুকুম এবং জাজারকোটে এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে খবর।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে রুকুম পশ্চিমের প্রশাসনিক কর্তা হরি প্রসাদ পান্ত বলেন, ‘‘রুকুম পশ্চিমে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের (Earthquake in Nepal)কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘শুক্রবার রাত ১২টা নাগাদ জাজারকোটের ভূমিকম্পের কারণে হওয়া মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উদ্ধারকাজ এবং ত্রাণের জন্য তিনটি নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ