Latest News

6/recent/ticker-posts

Ad Code

Earthquake : জোরালো ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লী, কলকাতা সহ গোটা উত্তর ভারত

Earthquake : জোরালো ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লী, কলকাতা সহ গোটা উত্তর ভারত

Earthquake


জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত। জানা যাচ্ছে দিল্লী এনসিআরে বেশ জোরালো কম্পন অনুভূতি হয়েছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাও কেঁপে ওঠে বলে খবর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। আপাতত সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



রাত ১১টা বেজে ৩২ মিনিটে কেঁপে ওঠে নেপাল। নেপালে কম্পনের কিছু পরে দিল্লী, উত্তরপ্রদেশ, কলকাতা, বিহারে কম্পন অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। এই কম্পনে প্রায় গোটা উত্তর ভারতের বেশ কিছু অংশ কেঁপে ওঠে বলে খবর।



তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্র অনুসারে জোরালো কম্পন অনুভূত হয় দিল্লীর এনসিআর-এ। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর বেড়িয়ে রাস্তায় চলে আসে মানুষজন। অল্প সময় কম্পন অনুভূত হলেও আতঙ্কে রাতের ঘুম উড়েছে মানুষের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code