সমকামী প্রেম সফল করতে ভিনরাজ্যে পাড়ি বাংলার যুবতী ও নাবালিকার, পুলিশি হস্তক্ষেপে ফিরলো বাড়ি
আর পাঁচটা সাধারণ প্রেমের মতন ওদের প্রেম নয়, ওরা সমকামী! আর তাই প্রেমের টানে বাড়ি থেকে বহু দূরে গিয়ে ভেবেছিল সংসার বাঁধবেন তারা। সেই মতন বাড়ি থেকে ভিন রাজ্যে পাড়িও দিয়েছিল তারা, এরপরই পুলিশের হস্তক্ষেপে অন্ধ্রপ্রদেশ থেকে পূর্ব বর্ধমান জেলার কালনায় ফিরিয়ে নিয়ে আসা হলো এক নাবালিকা ও এক যুবতীকে।
তাদের পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত শিকারপুর এলাকার এক যুবতীর সাথে ওমরপুর এলাকার এক নাবালিকা মেয়ের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় । প্রথমে বন্ধুত্ব পরবর্তী সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক বাড়িতে মেনে নেবেনা আর তাই এ রাজ্য ছেড়ে গত তিন মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। আর তারপরই দুটি পরিবারই থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ