Coochbehar BJP: কোচবিহারে 'চোর ধরো জেল ভরো' কর্মসূচী বিজেপির
কোচবিহার, সংবাদ একলব্যঃ
চোর ধরো জেল ভরো এই কর্মসূচিকে সামনে রেখে আজ কোচবিহার শহরে একটি মিছিল বের করল ভারতীয় জনতা পার্টি।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য কর্মীরা।
এদিনের এই মিছিলে কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন রাজ্যে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে এখন রেশন নিয়েও দুর্নীতি চলছে রাজ্য সরকারের। তাই আজ চোর ধরো জেল ভরো কর্মসূচি রেখেছি। এবিষয়ে আরো বলেন এর আগেও আপনারা সকলে দেখেছেন শিক্ষা, চাকরী,স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেই চলেছে তারপরেও এখন আবার রেশন দুর্নীতি। গরিব মানুষের খাবার সেটাও চুরি হয় আর সেই জন্য আজকে আমাদের সারা রাজ্যেব্যাপী প্রতিবাদ মিছিল আজ আগামীকাল সংগঠিত হবে।
তিনি আরো দাবি করে বলেন চোর ধরো জেল ভরো, এই গরিব মানুষের রেশনের খাবার চুরিতে যারা যারা দোষী আছে তাদের অবিলম্বে জেলে ভরতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ