Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাহাড়ে আবারো রাজনীতির নয়া সমীকরণ,অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়

পাহাড়ে আবারো রাজনীতির নয়া সমীকরণ,অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়

Binay Tamang



নিজস্ব সংবাদদাতা, কালিম্পং:


সামনে কিছু মাস তারপরেই লোকসভা ভোট। পাহাড়ের রাজনীতিতে আবারো নয়া সমীকরণ। কংগ্রেস যোগ দিলেন বিনয় তামাং। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন অধীর চৌধুরী।



একদা পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তারপর রাজনীতি থেকে দূরে ছিলেন অনেকদিন। তারপরেই তৃণমূলে যোগ দেন তিনি। ২০২১ সালে ডিসেম্বরে। কিন্তু ১ বছরের মাথায় তৃণমূল ছাড়েন বিনয়। এদিন, রবিবার কালিম্পংয়ের টাউন কংগ্রেসে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে যোগ দেন কংগ্রেসে।



যোগদানের পর বিনয় জানালেন তিনি যখন তৃণমূলে ছিলেন, তাঁর হাত-পা বাঁধা ছিল। কাজ করতে পারছিলেন না ঠিক ভাবে। পাহাড়বাসীর উন্নয়নের স্বার্থেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। বিনয় আরও জানান, ‘‘পাহাড় থেকে তিন বার বিজেপিকে জিতিয়েছিলাম। বিজেপি কোনও কাজ করেনি। তাই এ বার কংগ্রেসে যোগ দিলাম। আশা করি, কংগ্রেস আমাকে পাহাড়বাসীর জন্য কাজ করার যথেষ্ট সুযোগ দেবে।’’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code