Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ


a group of teacher,


৩০ নভেম্বর, ডায়মন্ড হারবার :

ডায়মন্ড হারবারের দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েন (UUPTWA) ।

আজ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে ডায়মন্ড হারবারের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিল UUPTWA দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটি।

জেলা সম্পাদক রাইহান মোল্লা জানান প্রধান শিক্ষক নিয়োগে পোস্টিং এর ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি আদালতেও গড়িয়েছে। অনিয়মগুলি দূর করে সংশোধিত প্যানেল প্রকাশের দাবী জানিয়েছি আমরা। এছাড়াও পড়ুয়াদের নিম্নমানের পোশাক দেওয়ার প্রতিবাদ জানিয়েছি, অবিলম্বে শিক্ষকদের অনলাইন GPF অ্যাকাউন্ট চালুর দাবী জানিয়েছি।

আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম করণ, কোষাধ্যক্ষ সব্যসাচী হালদার, রাজ্যকমিটির সদস্য মহিদুল লস্কর প্রমুখ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code