Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক্ষাধিক টাকার উপর লোন দেওয়ার নাম করে প্রতারিত যুবক

লক্ষাধিক টাকার উপর লোন দেওয়ার নাম করে প্রতারিত যুবক

প্রতারিত যুবক



লক্ষাধিক টাকার উপর লোন দেওয়ার নাম করে প্রতারিত হলেন এক যুবক। এই নিয়ে শুক্রবার রাত ৮ টা নাগাদ জলপাইগুড়ি সাইবার ক্রাইমে দারস্থ হন প্রতারিত যুবক। অভিযোগ, গত ১৭ ই অক্টোবর তার কাছে ফোন আসে যে তাকে লোন দেওয়া হবে। আর সেই ফাঁদে পা দেন ওই যুবক।


এরপর তার কাছ থেকে ডকুমেন্টস নেওয়া হয়। সেইসাথে তার কাছ থেকে ধাপে ধাপে কয়েক হাজের টাকা নেওয়া হয়, লোন প্রসেসিং এর নামে। পরবর্তীতে তিনি দেখতে পান তাকে লোন দেওয়া হয়নি। তিনি প্রতারিত হয়েছেন। এরপর জলপাইগুড়ি সাইবের লিখিত অভিযোগ দায়ের করেন।


লোন দেওয়ার নাম করে কয়েক হাজার টাকা খোয়ালেন জলপাইগুড়ির যুবক দিবাকর সরকার বিষয়টি সাইবার ক্রাইমে তিনি অভিযোগ জানিয়েছেন ।


একটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রতারিত হলেন জলপাইগুড়ির এই যুবক। খোয়ালেন কয়েক হাজার টাকা। জানা গেছে তাকে বার বার ফোন করে বলে লোন দেওয়া হবে এবং সেই যুবক সেই ফাঁদে পড়ে। প্রথমে তার ডকুমেন্টস নেয়। এরপর তার কাছ থেকে ধাপে ধাপে কয়েক হাজার টাকা নেয় বলে অভিযোগ।


প্রতারিত যুবক বলেন আমার লোনের দরকার ছিল। তাই আমাকে লোন দেওয়ার নাম করে আমার থেকে কয়েক হাজার টাকা নিয়েছে । আমাকে কোন লোন দেয়নি বরং আমার থেকে কয়েক হাজার টাকা জমা করার নাম করে নিয়েছে তারা। পরে ফোন নাম্বার whatsapp সবই ব্লক হয়ে যায় তাদের । কোনভাবেই যোগাযোগ করা যায়নি । তাই বাধ্য হয়ে আমি সাইবার ক্রাইমে বিষয়টি জানালাম ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code