২০ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে এপর্যন্ত অপরাজিত ভারত
টানা চার ম্যাচ জিতে দুরন্ত ছন্দে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। আর আজকের ম্যাচে জয় পেয়ে এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারত।
টস জিতে বোলিং নেন রোহিত। হার্দিকের বদলে আজ সুযোগ পান সূর্যকুমার যাদব। শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে ফেরেন মহম্মদ শামি। আর সেই ম্যাচেই নিজের জাত চেনালেন শামি। প্রথম বলেই উইকেট নিয়েই দুর্দান্ত শুরু করেন শামি। শেষমেষ এই ম্যাচে পাঁচটি উইকেট নেন শামি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে এই নিয়ে দু'বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। ২টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
৫০ ওভারের শেষে ২৭৩ রানে অলআউট হয় কিউয়িরা। নিউজিল্যান্ডের হয়ে রচিন রবিন্দ্র ৭৫ ও ডারেল মিচেল ১৩০ রান করেন। ইয়ং ১৭ ও ফিলিপস ২৩ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর টপকাতে পারেনি।
এদিকে জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রোহিত ৪৬, গিল ২৬, কোহলি ৯৫, আইয়ার ৩৩, রাহুল ২৭, জাদেজা ৩৯ রান তোলে। ব্যাট করতে নেমে শামি ১, যাদব ২ রান করে। হার্দিকের বদলে সূর্যকুমার যাদব তেমনভাবে জ্বলে না উঠলেও শার্দুলের বদলে নেমে শামি রেকর্ড গড়ে ফেললো।
মহাঅষ্টমীর রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ লাগল। ৪৮তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন জাদেজা। এই নিয়ে ভারত চলতি বিশ্বকাপের শুরু থেকেই টানা পাঁচ ম্যাচে জয় পেল। আইসিসি ইভেন্টে গত ২০ বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতেনি ভারত। অবশেষে আজ জয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ