Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mimi Chakraborty: এবার বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী

Mimi Chakraborty: এবার বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী

Mimi Chakraborty


টলিউড ছাড়িয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে সেখবর নিজেই জানালেন মিমি। মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয় তবে এবার জানা গেল তাঁর ছবির প্রকাশ পাওয়ার তারিখ।



মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। যা 2রা নভেম্বর মুক্তি পাচ্ছে।



শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই উৎসবের মরশুমে খুশির খবর শোনালেন মিমি। মিমি শেয়ার করলেন তাঁর প্রথম বলিউড ছবির মুক্তির তারিখ। সম্প্রতি রিলিজ হয়েছে মিমির নয়া ছবি রক্তবীজ। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল মিমিকে।


মিমি চক্রবর্তী, একজন টলিউড অভিনেত্রী। বোঝে না সে বোঝে না, বাপি বাড়ি যা, প্রলয়, শুধু তোমারি জন্য সহ একাধিক ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন মিমি। 


পাশাপাশি মিমি চক্রবর্তী একজন সাংসদও। ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের সাংসদ। এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code