Mahammad Shami: দুরন্ত কামব্যাক, বিশ্বকাপে ফিরে প্রথম বলেই জাত চেনালেন শামি
বিশ্বকাপের মঞ্চে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। গত চার ম্যাচে দলে জায়গা হয়নি মহম্মদ শামির। চার ম্যাচ বাইরে থেকে আজ বিশ্বকাপের দলে ফিরে প্রথম বলেই জাত চেনালেন ভারতীয় দলের এই বাঙালি পেসার। রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দুটি বদল করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শার্দূল ঠাকুরের বদলে দলে আনা হয় শামিকে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিউয়ি ব্যাটিংকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ডেভন কনওয়েকে তুলে নেন তিনি। পাওয়ার প্লের সময় শামিকে আক্রমণে আনে রোহিত। প্রথম বলেই তুলে নেন কিউয়ি ওপেনার উইল ইয়ংয়ের উইকেট।
দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকার পর প্রত্যাবর্তনেই উইকেট- শামির দুরন্ত পারফরম্যান্স নিয়ে চলছে চর্চা। নবম ওভারে বল করতে এসে কিউয়ি ওপেনার উইল ইয়ংয়ের আলতো করে ব্যাটের ভিতরের কাণায় লেগে সোজা স্টাম্পে আছড়ে পড়ে শামির ডেলিভারি।
প্রথম বলে উইকেট পেয়ে নতুন নজির গড়লেন শামি। এই মুহূর্তে বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেট পাওয়ার তালিকায় পিছনে ফেলেছেন অনিল কুম্বলেকে। ওয়ানডে বিশ্বকাপে বর্তমানে শামির উইকেট সংখ্যা ৩২। সবমিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ