Subho Bijaya Dashami শুভ বিজয়ায় বাঙালি রমণীরা মেতে কেন মেতে ওঠেন সিঁদুর খেলায় !
আজ মায়ের যাওয়ার পালা (Subho Bijaya Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। মা (Maa Durga) ফিরছেন ঘরে।
আর এই বিদায় বেলায় বাঙালি রমণীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। মা দুর্গাকে মিষ্টি মুখ করে কপালে সিঁদুর ছুঁয়ে প্রণাম করেন শেষ প্রহরে। আর তারপরই সিঁদুর খেলায় মেতে ওঠেন।
পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে।
আবার অনেকের বিশ্বাস, মায়ের সিঁথিতে সিঁদুর ছোঁয়ালে নিজের সিঁদুর অক্ষয় থাকবে- এই প্রার্থনায় বাঙালি রমণীরা সিঁদুর ছোঁয়ান , মেতে উঠেন সিঁদুর খেলায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ