হিটম্যানের হিট! বিশ্বের ‘দ্রুততম’ ক্রিকেটার হিসেবে ODI বিশ্বকাপে নয়া নজির রোহিতের
2023-এর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত এক রেকর্ড গড়লেন হিটম্যান। এদিন চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ১০০০ রান পূর্ণ করেন রোহিত।
বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করার যুগ্ম বিশ্বরেকর্ড গড়েন হিটম্যান। মাত্র ১৯ ইনিংসে এই রেকর্ড গড়লেন। আর ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। এবিডি ও সচিন ২০টি ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন। এবিডি ও সচিনকে টপকে রোহিতের এই রেকর্ড।
এদিন রোহিতের দরকার ছিল ২২ রান। কোটলায় যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন সচিন তেন্ডুলকর (২২৭৮ রান), বিরাট কোহলি (আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত ১১১৫ রান) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০০৬ রান)।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ