Gaganyaan Mission Test: চতুর্থ প্রচেষ্টায় সফল উৎক্ষেপণ গগনযান টেস্ট ভেহিকলের
অবশেষে সফল উৎক্ষেপণ। চতুর্থ প্রচেষ্টায় সপ্তমীর সকালেই সফল উৎক্ষেপণ হল গগনযান মিশনের টেস্ট ভেহিকলের। আর এই সফলতার সাথে সাথে মহাকাশে মানুষ পাঠাতে আরও একধাপ এগোলো আইএসআরও।
প্রথমে সকাল ৮টায় উৎক্ষেপনের সময় ঠিক করা হয় কিন্তু পরে তা পিছিয়ে করা হয় ৮টা ৩০-এ। কিন্তু সেসময়েও উৎক্ষেপন স্থগিত করা হয়। এরপর সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে দেওয়া হয় সময়। কিন্তু তখনও উৎক্ষেপন সম্ভব হয়নি। শেষমেষ সকাল ১০টায় উৎক্ষেপন হয় গগনযান মিশনের টেস্ট ভেহিকল। পূর্ব নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পিছিয়ে সকাল ১০টায় সফল উৎক্ষেপণ হয় গগনযান মিশনের টেস্ট ভেহিকলের।
২০২৪ সালে এই গগনযান মিশনের মাধ্যমেই মহাকাশে প্রথমবার মানুষ পাঠাবে ভারত। তিন মহাকাশচারীকে নিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে ৪০০ কিঃমিঃ উপরে মহাকাশে পাড়ি দেবে গগনযান। তিনদিন পর ফিরবেন তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ