Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোক শিল্প বাঁচাও ও লোক শিল্পী বাঁচাও স্লোগানকে সামনে রেখে সম্মেলন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের

লোক শিল্প বাঁচাও ও লোক শিল্পী বাঁচাও স্লোগানকে সামনে রেখে সম্মেলন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের

Lokshilpii sammelon


জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: 

পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের ৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় প্রাঙ্গণে। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা।


লোক শিল্প বাঁচাও লোক শিল্পী বাঁচাও স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্প সংঘের উদ্যোগে পালন করা হয় বাৎসরিক জেলা সম্মেলন।এবারের তাদের সম্মেলন ৬ তম বর্ষে পদার্পণ করেছে।এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের জেলা সম্মেলন পালন করা হয়।এদিনের জেলা সন্মেলনের বিষয়বস্তু উঠে আসে গ্রাম বাংলার ঐতিহ্য লোক শিল্প বাঁচাও ও লোক শিল্পী বাঁচাও।যেখানে আগামী দিন এই সংগঠন আরো কি করে লোক শিল্প ও লোক শিল্পীদের নিয়ে ভালো কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করা হয়।



এদিনের এই পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের ৬তম সন্মেলনের উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রশান্ত কুমার মৈত্র সহ সংগঠনের একাধিক কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code