ফের মৃত্যু সেপটিক ট্যাঙ্কে, এবার প্রাণ গেল ৩ জনের
সেপটিক ট্যাংকের পাটা খুলতে গিয়ে মৃত্যু হল একই গ্রামের তিনজনের। গুরুতর জখম হয়েছে আরো দুই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বড় বোইনান এলাকায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক আগে রায়না দুই নং ব্লকের বড় বোইনান এলাকায় জয়ন্ত মালিকের বাড়িতে শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। সেই সেফটিক ট্যাংকের পাটা খুলতে নামেন মিস্ত্রি।বেশ কিছুক্ষণের মধ্যে মিস্ত্রি না বেরোনোয় জয়ন্ত মালিকের ছেলে নামেন সেপটিক ট্যাংকের ভিতরে। তিনিও সেখান থেকে বেড়িয়ে না আসায় ,এরপর তাদের উদ্ধার করতে প্রতিবেশী এক যুবক ও নামে সেখানে। সেপটিক ট্যাঙ্ক থেকে আর বেরোয় না কেউই। এরপরে আরো দুজন নামলে তারাও অসুস্থ হয়ে পড়ে। এরপর কোনরকমে ওই পাঁচজনকে সেপটিক ট্যাঙ্ক থেকে বেরকরে রায়না ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজন কে মৃত বলে ঘোষণা করেন।
বাকি দুজনের চিকিৎসা চলাকালীন একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ