Latest News

6/recent/ticker-posts

Ad Code

লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর এক ব্যক্তি

লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর এক ব্যক্তি 

crorepati



লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বড় নাটাবাড়ি মাল্লির হাট এলাকার এক ব্যক্তি, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতেই দিনহাটা থানার দ্বারস্থ হন তিনি।

কখন যে কার লক্ষী লাভ হয় সেটা বলা মুশকিল, মাত্র ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন বাপ্পা আলী। পেশায় তিনি খালাসীর কাজ করেন। কিন্তু এভাবে তার ভাগ্য বদলে যাবে তিনি কখনোই তা ভাবতে পারেননি।

জানা যায় , এদিন বিকেল নাগাদ স্থানীয় একটি লটারি দোকান থেকে ৩০০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতে টিকিট মিলাতেই তার চক্ষু চরক গাছ, ফলাফলের নাম্বারের সঙ্গে তার লটারির টিকিটের নাম্বার মিলে গেছে। অর্থাৎ লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি।

খুশিতে আত্মহারা হয়ে যান ওই ব্যক্তি। এরপর বিন্দু মাত্র দেরি না করে বিষয়টি স্থানীয়দের জানানোর পরেই এলাকাবাসীদের সাথে নিয়ে নিরাপত্তার জন্য ছুটে আসেন দিনহাটা থানায়। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। গ্রামের বাসিন্দা বাপ্পা লটারিতে কোটিপতি হওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে গোসানিমারি এলাকা জুড়ে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code