বাংলা পেল আরো একটি বন্দে ভারত এক্সপ্রেস
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন আজ দুপুর 12'টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সহ 9টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন। এই 9টি ট্রেনের মধ্যে বাংলার জন্য দুটি বন্দে ভারত এক্সপ্রেসও আছে। বর্তমানে ২৫টি বন্দে ভারত ট্রেন সারা দেশে পরিষেবা দিচ্ছে। আরও ৯টি চালু হওয়ার পর, ট্রেনের মোট সংখ্যা ৩৪।বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পটনা-হাওড়া রুটে 4টি স্টেশনে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে 3টি বিহারের স্টেশন ও 1টি পশ্চিমবঙ্গের স্টেশন হবে।
আজ এই বন্দে ভারত এক্সপেক্স এর ট্রায়াল রানে বর্ধমান স্টেশন উপস্থিত হয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এস এস আলুওয়ালিয়া, ইস্টার্ন রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে মেনেজার সঞ্জীব কুমার সহ রেলওয়ের আধিকারিকরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ