Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dhupguri Bypoll Live Update: শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া

Dhupguri Bypoll Live Update: শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া


Dhupguri Bypoll Live Update:


বিধায়কের অকাল প্রয়ানে উপ নির্বাচন হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভায়। আজ সকাল ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত।


২৬০ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে। এখনো পর্যন্ত কোন অশান্তির খবর পাওয়া যায়নি।

ধুপগুড়ি বৈরাতীগুড়ি উচ্চবিদ্যালয়ের ভোটগ্রহন কেন্দ্রে সকাল সকাল ভোটদিতে ভোটদাতাদের ভীড় লক্ষ্য করা গেছে। সকাল ৭ টা থেকেই এখানে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। 

সকাল সকাল ভোটদানে সাধারণ জনগন 




নির্বিঘ্নে শুরু হয়েছে ভোট গ্রহণ 

ধুপগুড়ি বৈরাতিগরি স্কুল ১৫/ ১৮২ নং বুথের দীর্ঘক্ষণ ধরে এভিএম বিকল হয়ে যাওয়ায় ভোগান্তিতে ভোটাররা।

জানা যায় ভোট শুরু হয় সকাল সাতটায়। কিছুক্ষণ যেতেই মেশিন বিকল হয়ে পড়ে । প্রায় এক ঘন্টা ধরে প্রখর গরমে হিমশিম খেতে হয় ভোটারদের।


ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে বিস্তারিত খবর দেখতে এই লিঙ্কে পুনরায় ভিজিট করুন। 
 
ধূপগুড়ি উপ নির্বাচন একনজরে-


ভোটদানের সময় : সকাল সাতটা থেকে বিকেল ৬ ’টা ৩০।
মোট ভোটার : ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন।
মহিলা ভোটার : ১ লক্ষ ৩১ হাজার ৩০৮
পুরুষ ভোটার : ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪


তৃতীয় লিঙ্গ : ৩ জন


মোট প্রার্থী : ৭
মোট বুথ : ২৬০
মডেল বুথ : ২
মোট ভোট কর্মী : ১২০০
স্পর্শকাতর বুথ: ৭২


অতি স্পর্শকাতর বুথ : ৩৭
মোট কেন্দ্রীয় বাহিনী : ৩০ কোম্পানি।
মোট রাজ্য পুলিশ : ৭৫৮ জন।


স্পর্শকাতর বুথ : চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ।
নাকা পয়েন্ট : ৭ টি
হেলিপ্যাড : নেই
ক্যামেরা ও ওয়েবকাস্টিং : ২৬০ বুথে


সাধারণ পর্যবেক্ষক : কৈলাশ শুকদেও পাগাড়ে (৯৮৬৭০৬৯১৪২)


পুলিশ পর্যবেক্ষক : চিলু ভলু শ্রীকান্ত (৭৭০২২০৯৯৯৯)
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code