Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাটের নূন্যতম সহায়ক মূল্য দশ হাজার টাকা প্রতি কুইন্টাল করা সহ একাধিক দাবীতে দিনহাটায় মিছিল ও ডেপুটেশন

পাটের নূন্যতম সহায়ক মূল্য দশ হাজার টাকা প্রতি কুইন্টাল করা সহ একাধিক দাবীতে দিনহাটায় মিছিল ও ডেপুটেশন


মিছিল ও ডেপুটেশন


অবিলম্বে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ( (JCI) কে বন্ধ পাট ক্রয় কেন্দ্রগুলি (DPC) খুলে পাট ক্রয় শুরু করা ও পাটের নূন্যতম সহায়ক মূল্য দশ হাজার টাকা প্রতি কুইন্টাল করার দাবিতে,রাসায়নিক সার MRP মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করতে হবে,MRP এর অধিক টাকা নেওয়া যাবে না এই দাবিগুলো সহ মোট ৪ দফা দাবিতে আজ সারাভারত কৃষক সভা দিনহাটা ১ ও ২নং ব্লক কমিটির ডাকে দিনহাটায় মিছিল ও দিনহাটা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

আজ দিনহাটা স্টেশনের সামনে থেকে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে দিনহাটা মহুকুমা শাসকের করনের সামনে পৌঁছায় তারপর সেখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে সারা ভারত কৃষক সভার সদস্যরা। এরপর এক প্রতিনিধি দল দিনহাটা মহুকুমা শাসকের সাথে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেয় তার হাতে। কাঠফাটা রোদেও কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আজকের এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সহ সভাপতি অনন্ত রায়,জেলা সহ সম্পাদক সদস্য তারাপদ বর্মন, জেলা কমিটির সদস্য গৌরাঙ্গ পাইন,দিলীপ সরকার, দেবেন বর্মন, এমদাদুল হক মনিন্দ্র চন্দ্র রায় সহ আরও অনেকে। অভিনন্দন বক্তব্য রাখেন সি আই টি ইউ সভাপতি প্রবীর পাল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code