Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনে দুপুরে শুট আউট, জখম বেশ কয়েক জন

দিনে দুপুরে শুট আউট বাঁকুড়ায়,জখম বেশ কয়েক জন

Bankura



দিনে দুপুরে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কেশিয়াকোলে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক অবস্থা বজায় ছিল জেলার বুকে। সকাল গড়িয়ে দুপুর হতেই,দুষ্কৃতীর গুলিতে কেঁপে ওঠে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল। 



স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর নাগাদ একটি বাইকে করে দুজন দুস্কৃতি একটি চার চাকা মারুতিকে ধাওয়া করতে করতে নিয়েযায় এবং শহরের জনবহুল এলাকা পেরিয়ে কেশিয়াকোলে এলে ,চার চাকা গাড়িটিকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনায় মারুতিতে থাকা বেশ কয়েকজন আহত হয় । 



এর পর গুলি চালাতে চালাতে দুস্কৃতিরা বাইকে চড়েই দুর্গাপুরের দিকে পালিয়ে যায় বলে জানা যায় । আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সকলেই পশ্চিম বর্ধমানের গলসীর বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। শুট আউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code