একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও-জনপ্রিয় বিজ্ঞাপনের সাদ না ফেরার দেশে
নব্বই দশকে বাংলাদেশের টেলিভিশন ছাড়লেই দেখা যেত একটি বিজ্ঞাপন; যা ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নামে পরিচিতি পেয়েছিল। এই বিজ্ঞাপনের সংলাপ শুধু বাংলাদেশেই নয় প্রতিবেশী দেশ ভারতের বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়েছিল। পটেটো স্টিকস এর বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম মহম্মদ সাদ হোসেন।
কিডনিজনিত অসুখে মহম্মদ সাদ হোসেন শুক্রবার (১৮ আগস্ট) নিউ ইয়র্কে মারা গেছেন । সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।
জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এ ছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ