মা হাতিকে পিষে দিল মালবাহী ট্রেন, পেট থেকে বেরিয়ে এল মৃত শাবক, মর্মান্তিক দূর্ঘটনা
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
ডুয়ার্সের চাপরামারি অভয়ারন্যের ভেতর মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু এক গর্ভবতী হাতির। দুর্ঘটনাটি এতটাই মর্মান্তিক যে, ট্রেনের ধাক্কার গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে।
বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেন ডুয়ার্স দিয়ে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল জঙ্গলপথ দিয়ে। বুধবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যে হস্তী শাবকটি মা হাতির পেট ফেটে বেড়িয়ে এসেছে, সত্যি এটা মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গিয়েছে, জঙ্গলপথে মালবাহী ট্রেনের স্পীড ছিল। ধীরে চালানোর কোনও নির্দেশিকা মানা হয়নি। বর্তমানে রেল ও বনদপ্তরের আধিকারিরেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ