Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাজের তালিকা নয়, অমৃত ভারত স্টেশন এর ফ্লকে ভালোবাসার প্রতিক চিহ্ন!

কাজের তালিকা নয়, অমৃত ভারত স্টেশন এর ফ্লকে ভালোবাসার প্রতিক চিহ্ন! 

Burdwan Station


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-


অমৃত ভারত স্টেশন এর ফ্লকে ভালোবাসার প্রতিক চিহ্ন। যা দেখে অবাক ট্রেন যাত্রীরা। গত ৬ই আগষ্ট দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৮ টি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধনে বর্ধমান রেল স্টেশনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রের সংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, পূর্ব রেলের ডি আর এম সহ অন্যান্যরা।



অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের তালিকা প্রকাশের জন্য একটি ফলক বসানো হয় বর্ধমান রেল স্টেশনে।বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কাজের তালিকা প্রকাশের ফ্লক টিতে দেখাগেলো কাজের তালিকার পরিবর্তে লাভ চিহ্নের মধ্যে লেখা আছে এ প্লাস বি সহ একাধিক নাম। যা দেখে লজ্জায় মুখ লুকোচ্ছেন ট্রেন যাত্রীরা।



কেন্দ্র সরকারের ৫০৮ টি অমৃত ভারত স্টেশনের মধ্যে স্থান পায় পূর্ব বর্ধমান রেল স্টেশন। এই স্টেশনের হাল হকিকত পরিবর্তন করতে ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেল সূত্রের খবর।



ট্রেন যাত্রী অজয় গুপ্তা বলেন কেন্দ্র সরকার অমৃত ভারত স্টেশন যে প্রকল্পটা নিয়েছেন তা খুব সুন্দর যে প্রোগ্রামটা নেওয়া হয়েছিলো সেটা করতে কোনো গাফিলতি আছে বলে বলে মনে হয় না সেই কারনেই এই ফলকের পতি কোনো ভ্রুক্ষেপ নেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code