তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার শিলিগুড়ির মেয়র গৌতম দেব
ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ
ধূপগুড়ি উপনির্বাচনের আর দু’সপ্তাহও বাকি নেই। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার প্রত্যেকটি বাসিন্দার কাছে পৌঁছে যেতে এবং তাঁদের কথা শুনতে, প্রচেষ্টায় কোনও খামতি রাখছে না তৃণমূল কংগ্রেস। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও এভাবেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন দলের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সকাল থেকে ধুপগুড়ি শহরের পৌর এলাকার ২ নং ওয়ার্ডে প্রচার করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন প্রচারে উপস্থিত ছিলেন ধুপগুড়ি পৌর প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ভারতীয় বর্মন ভাইস চেয়ারম্যান রাজেস কুমার সিং সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা।
ডঃ নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের পুরাতন নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়ার কথা ছিল । নির্মল বাবু বর্তমানে ধূপগুড়ির গার্লস কলেজের ইতিহাস বিষয়ের অধ্যাপক। একধারে তিনি রাজবংশী নেতা এবং গবেষক। দীর্ঘদিন ধরে উত্তরাখন্ড আন্দোলন নিয়ে গবেষণা করেছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ