West Bengal Weather : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘুর্নাবর্ত, কতটা প্রভাব পড়বে বাংলায়?
১৬ই জুলাই ঘুর্নাবর্ত সৃষ্টি হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ১৬ জুলাই রবিবারং একটি ঘুর্নাবর্ত তৈরি হবে আর এই ঘুর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলার ওপর এর প্রভাব কতটা পড়বে তার দিকে নজর রাখছে আবহাওয়াবিদরা।
এদিকে দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ