Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sana Khan: সদ্য জন্মানো সন্তানকে কোরান শোনাচ্ছেন মা সানা, নামের মিল পাকিস্তান মৌলবীর সাথে

Sana Khan: সদ্য জন্মানো সন্তানকে কোরান শোনাচ্ছেন মা সানা, নামের মিল পাকিস্তান মৌলবীর সাথে 

Sana Khan


বলিউডের এক সময়ের সারা জাগানো অভিনেত্রী সানা খান। হঠাৎই বলিউড ছেড়ে ধর্মের পথ বেছে নিয়েছিলেন তিনি। ইসলামের পথে গিয়েছেন। সদ্য মা হয়েছেন সানা। আর মা হয়ে সন্তানের এক ঝলক শেয়ার করলেন সানা সামাজিক মাধ্যমে। খুদের নাম রেখেছেন তারিক জামিল। ছোট্ট খুদেকে কোরআন পাঠ করে শোনান তাঁর বাবা।




প্রথম ভিডিয়োতে দেখা গেল বেবি কটে শুয়ে আছে তারিক। উপর থেকে ঝুলছে চাঁদ আর তারা। মোবাইলে বাজছে কোরানের একটি আয়াত। সানা ক্যাপশনে লিখলেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরানের সঙ্গে পরিচিতি করিয়ে দিয়েছি’। দ্বিতীয় ছবিতে দেখা গেল তারিক ধরে আছে বাবা সাইয়াদের একটি আঙুল।




সানা খানের ছেলের পুরো নাম সইয়াদ তারিক জামিল। যদিও এই নাম আসতেই বিতর্ক দানা বেঁধেছে। সানার ছেলের নাম মিলে যায় পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জামিলের। অভিনেত্রীর কথায়, একটা সুন্দর নাম চেয়েছি। জামিল মানে সৌন্দর্য আর তারিক মানে আনন্দদায়ক। ধার্মিকতা, ভদ্রতা, যত্ন এবং সততাকে নির্দেশ করে এমন নামই আমরা চেয়েছিলাম।




রিয়েলিটি শো বিগ বস ৭-এ প্রথমে সামনে আসেন। সলমানের 'জয় হো' সিনেমাতেও অভিনয় করেন। কিন্তু ২০১৯-এ ১৫ বছরের বলিউড কেরিয়ারকে ত্যাগ করে ইসলামের পথ বেছে নেন সানা খান। ২০২০ সালে মুফতি আনাস সইদকে বিয়ে করেন। ইসলামের রীতিতে পর্দাশীল থাকেন সানা। নিজেকে বুরখায় ঢেকে রেখেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code