Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহবধূর গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য

গৃহবধূর গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য

house wife


এক গৃহবধূর গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে।

জানা গেছে শহরের পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পানপাড়া এলাকায় ঘটনা। পুলিশ বিভিন্ন বাইকে তল্লাশি শুরু করে দিয়েছে।

রবিবার রাত সাড়ে আটটা নাগাদ জলপাইগুড়ি শহরের মসজিদ সংলগ্ন পানপাড়া এলাকায় গৃহবধু পায়েল গুহর গলা থেকে দুই বাইক আরোহী হঠাতই গলার থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়।

পুরো ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই গৃহবধূ বাড়ির থেকে হেঁটে যাচ্ছিলেন ঐ পথ দিয়ে। সোনার চেন ছিনতাইয়ের পর সেই গৃহবধূ কিছু করতে না পেরে এলাকার বাসিন্দা সহ পরিবারের সদস্যদের জানায় । পুরো ঘটনা জানার পর এখানে এসে পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করে ।


শহরে এই ধরনের ঘটনা প্রসঙ্গে এক বাসিন্দা বলেন এই ধরনের ঘটনা আগে কোনদিনও এখানে হয়নি। পুলিশ আশেপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে সঠিক চোরের খোঁজে বের হয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code