Latest News

6/recent/ticker-posts

Ad Code

Recruitment Scam: আপাতত প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

Recruitment Scam: আপাতত প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত


supreme court
Supreme Court

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশিকায় স্থগিতাদেশ দিল দেশের সুপ্রিমকোর্ট। প্রাথমিকে নিয়োগ মামলায় প্রথমে বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে তা হয় ৩২ হাজার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেয় কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে সেই মামলার শুনানি। সেই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় শীর্ষ আদালত।



কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে পূর্ণ নিয়োগের নির্দেশ দেয়। চার মাসের মধ্যে পূর্ন নিয়োগের নির্দেশ দেয় বিচারপতি। সেই মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় চাকরি হারাদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়কেই বহাল রাখে। তবে নির্দেশের ক্ষেত্রে কিছু পরিবর্তন করে।



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি শীর্ষ আদালতের। যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই নিয়োগ মামলা আপাতত বিচারাধীন। মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code