Panchayat election 2023: কোন জেলায় কত বুথ স্পর্শকাতর? এল কমিশনের তালিকা
শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হতে চলেছে। ইতিমধ্যে নির্বাচনকর্মীরা রওনা দিয়েছে। নির্বাচন কর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে, কোন ধরনের বুথে কত বাহিনী যাবে তাও ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে।
জানা গেছে, যে সমস্ত ভোটকেন্দ্রে তিন থেকে চারটি বুথ, সেখানে এক সেকশন, এবং যেখানে একটি বা দুটি বুথ, সেখানে হাফ সেকশন বাহিনী রাখা হচ্ছে।
জেলায় জেলায় মোট বুথের সংখ্যা ৬১৬৩৬ এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৪৮৩৪। স্পর্শকাতর বুথের তালিকাও দিয়েছে কমিশন।
আলিপুরদুয়ারে ১২১২ বুথের মধ্যে ২৫টি বুথ স্পর্শকাতর।
বাঁকুড়ায় ৩১০০ বুথের মধ্যে ১১৬ টি বুথ স্পর্শকাতর।
বীরভূম ২৭৬৮ টি বুথের মধ্যে ২২৮ টি বুথ স্পর্শকাতর।
জলপাইগুড়ির ১৬৬০ এর মধ্যে ৭৪ টি বুথ স্পর্শকাতর।
ঝাড়গ্রাম ১০৪৫ এর মধ্যে ৪৫ টি বুথ স্পর্শকাতর।
কোচবিহারের তালিকায় ২৩৮৫ টি বুথেরে মধ্যে স্পর্শকাতর বুথ ৩১৭টি।
দক্ষিণ দিনাজপুরে ১২২৩ বুথ স্পর্শকাতর ৮৪।
দার্জিলিংয়ে মোট বুথ ৫১৪ টি এবং স্পর্শকাতর ২৭ টি বুথ।
হুগলি জেলায় ৩৮৫১ টি বুথের মধ্যে স্পর্শকাতর ২০৯ টি।
হাওড়ায় ৩০৩১ এর মধ্যে ৩৫৩ টি বুথ স্পর্শকাতর।
কালিম্পং জেলার ২৬৩ টির মধ্যে ৮ টি বুথ।
মালদায় মোট ৩০৩৫ বুথের মধ্যে ২৭০টি স্পর্শকাতর।
মুর্শিদাবাদে ৫৪৩৮ এর মধ্যে ৫৪১ টি। নদিয়া ৩৮৯৬ এর মধ্যে ৩৭৩।
উত্তর ২৪ পরগনা ৪৫৩২ এর মধ্যে ২৫৮ টি বুথ স্পর্শকাতর।
পশ্চিম বর্ধমানের ৯৮৮ টি বুথের মধ্যে ৪০টি বুথ সেই তালিকায়।
পশ্চিম মেদিনীপুর ৩৮৬৭র মধ্যে ৩০৫।
পূর্ব বর্ধমান ৩৯৩৩ এর মধ্যে ৩৪২ টি বুথ স্পর্শকাতর।
পূর্ব মেদিনীপুর ৪১২৮ এর মধ্যে ৩৫৬।
পুরুলিয়া ২৪০৫ বুথের মধ্যে ২৫৩।
দক্ষিণ ২৪ পরগনা ৬২২৬ এর মধ্যে ৫০২।
উত্তর দিনাজপুর ২১২৬ এর মধ্যে ১০৮ টি বুথ।
আদালতের নির্দেশে সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে ভোট গ্রহন ও গণনা কেন্দ্রেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয় ফল ঘোষনার পর ১০দিন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ