Narendra Modi: বিরোধী I.N.D.I.A. জোটকে বেনজির আক্রমণ মোদীর, জঙ্গির সঙ্গে টানলেন তুলনা!
মণিপুর ইস্যুতে যখন উত্তাল সংসদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানাচ্ছে বিরোধী শিবির সেই পরিস্থিতিতে বিরোধী জোট I.N.D.I.A. কে বেনজির আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাদল অধিবেশনের আগে বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করেন। প্রধানমন্ত্রীর আক্রমণ, "ইন্ডিয়ান মুজাহিদিন, PFI-তেও তো INDIA আছে!"
নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনেও INDIA রয়েছে। সেখান থেকেই নাম ধার করেছে বিরোধী শিবির। বিরোধীদের জোট দিশাহীন। এমন দিশাহীন বিরোধী জোট আগে দেখিনি।"
মোদিকে উদ্ধৃত করে রবিশঙ্কর বলেন, "INDIA নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-ও INDIA শব্দের ব্যবহার করে। INDIA নাম ব্যবহার করলেই হয় না। দেশের নাম ব্যবহার করে বিভ্রান্ত করা যায় না মানুষকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা বিদেশি নাগরিক ছিলেন।"
পাশাপাশি মোদী বিরোধীদের 'পরাজিত', 'ক্লান্ত' এবং 'আশাহত' বলেও কটাক্ষ করেন। আগামী লোকসভায় বিপুল সমর্থন নিয়ে ফের ভারতের মসনদে বিজেপি থাকবে বলেই দাবি করেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ