সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় বাড়িতে ভাঙচুর, রাতারাতি ফসলের ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় বাড়িতে ভাঙচুর। তৃণমূল সমর্থন করার দায়ে রাতারাতি ফসলের ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। যদিও গোটা অভিযোগ অস্বীকার বিজেপির।
স্পর্শকাতর জেলা জলপাইগুড়ির ধুপগুড়ি থানার অন্তর্গত ঝার আলতা দুই নং গ্রাম পঞ্চায়েত ভোটের আগে থেকেই তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছিল। আবারো সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উত্তর খট্টিমারি এলাকার ১৫/৮৫ নং বুথে রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর ও তৃণমূল কর্মী সমর্থক কৃষক পরিবারের ফসলের ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল। সকাল হতেই গোটা এলাকায় রাজনৈতিক শোরগোল পরে যায়। ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে পৃথকভাবে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় একে অপরের দিকে আঙ্গুল তুলতে মরিয়া রাজনৈতিক দল। হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা তারপরেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই এই ঘটনায় এলাকা উত্তপ্ত। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ