পুরনো ব্যালট বক্সের মাধ্যমে ভোট করাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনই দাবি জানালো কোচবিহারের ভোটকর্মীদের
এই যুগেও যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজই প্রায় আধুনিক প্রক্রিয়া বা বলা যেতে পারে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় টাকা আদান প্রদান থেকে শুরু করে বন্ধুদের সাথে যোগাযোগ, অফিসের বিভিন্ন কাজকর্ম সমস্তটাই এবং বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত ভোটের সমস্ত কাজও ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের যে ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেটা কিন্তু এখনও করানো হয় সেই পুরনো ব্যালট বক্সের মাধ্যমেই। এই প্রক্রিয়ার জন্যই ভোট করাতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে রাজ্যের ভোটকর্মীদের এমনই দাবি জানালো কোচবিহারের ভোটকর্মীরা।
৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার প্রাগ মুহূর্তে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে ডিআরসি সেন্টারে পৌঁছে যাচ্ছে সমস্ত ভোটকর্মীরা। তাদের সাথেই কথা বলতে গিয়ে জানা গেলো তাদের এই অভিযোগ। পুরনো এই ব্যালট বক্সের মাধ্যমে ভোট করাতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন সময়ের অপচয় তেমনই আবার নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে এই প্রক্রিয়ার মাধ্যমেই এমনই সব অভিযোগ উঠে আসলো তাদের তরফ থেকে।
এই বিষয় ছারাও ভোটকর্মীদের মনে কিন্তু নিরাপত্তাহীনতার এক ভয় বারবার উঁকি দিচ্ছে সেটাও কিন্তু তাদের কথাতে স্পষ্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ