IND vs WI 1st ODI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেটে জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেটে জিতল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল।
কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কার্যত কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট নিজেদের ঝুলিতে তুলে নিয়ে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।
ভারতীয় ব্যাটাররা ১১৪ রান টপকাতে ৫ উইকেট হারায়ে। ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ভালো ইনিংস খেলেন। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২)-র ইনিংসে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ