Latest News

6/recent/ticker-posts

Ad Code

জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ, ঢুকলো স্কুলে

জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ, রীতিমতো স্কুলের ভিতর ঢুকে পড়লো একটি শাবক হরিণ, উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Deer




জলপাইগুড়ি,জয়ন্ত বর্মণ


জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বেদগাড়া কলোনি এলাকা। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বেদগাড়া কলোনি এলাকার প্রাথমিক বিদ্যালয়েও ঢুকে পড়ে একটি শাবক হরিণ। বৃষ্টি ভেজা দিনে হরিণকে দেখতে একেবারে হুলুস্থুল কান্ড গোটা এলাকায়। 



একদিকে হরিণ দেখতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে দেখতে থাকেন হরিন। দীর্ঘ প্রচেষ্টার পর স্কুলের জানালা দরজা বন্ধ করে স্থানীয়রা হরিণটিকে পাকড়াও করে পরবর্তীতে বনদপ্তরের হাতে তুলে দেন।




স্থানীয় ও বনদপ্তরের অনুমান, বন জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে হরিন। তবে এটা নতুন কিছু নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code