Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ বিজেপি কটাক্ষ তৃনমূলের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ বিজেপি কটাক্ষ তৃনমূলের


Bjp tmc



শনিবার আট জুলাই রাজ্যে দশম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে । অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শুক্রবার বীরভূম জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলো বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা,দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল । 



জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "প্রশাসনের একটা অংশের মাধ্যমে তৃণমূল পঞ্চায়েত ভোট বৈতরণী পার হতে চাইছে । পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে সেজন্য জেলাশাসককে লিখিতভাবে জানালাম । খয়রাশোল, রামপুরহাট,নলহাটি,সাঁইথিয়া, দুবরাজপুর,সদাইপুর,কাঁকরতলা - এইসমস্ত থানার অফিসার পুলিশ আধিকারিকরা তৃনমূলের দলদাস হয়ে গেছে । উনারা আশ্বস্ত করেছেন নির্বাচন নির্বিঘ্নে হবে । যদি না হয় তাহলে আইনের পথ খোলা আছে ।" 



বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "সংগঠন নেই তাই এইরকম বলছে । আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেক । পশ্চিমবঙ্গের মতো গনতন্ত্র কোনো রাজ্য নেই । কেন্দ্রীয় বাহিনীর পুলিশকে বারবার স্বাগত জানিয়েছি ।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code