Dinhata News: ভোটের আগের রাতে উত্তপ্ত দিনহাটার ওকড়াবাড়ীর মহেশ্বর, গুলিবিদ্ধ ১
শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর তার আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতে উত্তপ্ত কোচবিহার জেলার দিনহাটা মহাকুমার ওকড়াবাড়ী অঞ্চলের মহেশ্বর গ্রাম। এদিন রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশ্বর গ্রাম। জানা যায়, বোমাবাজি চলতে থাকে সাথে চলে গুলিও। গুলির আঘাতে আহত হয় এক কংগ্রেস কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
এদিন, ভোটের আগের রাতেই উত্তপ্ত দিনহাটা মহকুমার ওকড়াবাড়ী অঞ্চলের মহেশ্বর গ্রাম। গভীর রাতে বোমাবাজি ও গুলি হয়। এই ঘটনায় পায়ে গুলি লেগে আহত হয় কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম। পরে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
জানা যাচ্ছে, রাতে এক বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার সময় হঠাৎই একদল মানুষ আক্রমণ চালায়। গুলি লাগে তাঁর পায়ে। গুলি লাগার পর ছুটে আসে কংগ্রেসের অন্যান্য কর্মীরা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহাকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে আপাতত চিকিৎসাধীন ঐ ব্যক্তি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ