Latest News

6/recent/ticker-posts

Ad Code

কংগ্রেসকে আক্রমণ তৃণমূলের রনক্ষেত্র ময়ূরেশ্বর

কংগ্রেসকে আক্রমণ তৃণমূলের, রনক্ষেত্র ময়ূরেশ্বর

TMC



বুধবার দুপুরে ময়ূরেশ্বর বিধানসভাকেন্দ্রের উলকুন্ডা গ্রামপঞ্চায়েতের দুনামোর গ্রামের দুইজন কংগ্রেস প্রার্থী কংগ্রেসের সিম্বল আনতে ময়ূরেশ্বর দুইনং বিডি অফিস কোটাসূরে গিয়েছিল । বর্তমান তৃনমূলের প্রধান শামসুল আলী মল্লিকের নেতৃত্বে রাজা শেখ বিশাল দলবল নিয়ে গিয়ে কোটাসূরে কংগ্রেস কর্মীদের ধাওয়া করে বলে অভিযোগ । ধাওয়া করার ফলে কংগ্রেসের কর্মীরা বিডিও অফিসের ভেতরে ঢুকে যায় । 



পরবর্তীক্ষেত্রে কংগ্রেসের লোকজন গিয়ে তাদের কর্মীদের অফিস থেকে বের করে নিয়ে আসে । রাস্তায় ফেলে কংগ্রেসের প্রার্থী সহ কমী সমর্থকদের বেধড়ক মারধর করে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা এমনটাই অভিযোগ। গ্রামের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পিছু হটে দুস্কৃতীরা । রনক্ষেত্র হয়ে উঠে এলাকা। 



ময়ূরেশ্বর থানার ওসি পার্থসারথি ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ধরা পড়েছে। মনোনয়ন জমা থেকে মনোনয়ন স্ক্রুটিনি ও প্রত্যাহার সব ক্ষেত্রেই কোথাও না কোথাও অশান্তির ছবি দেখা গেছে। সব মিলিয়ে শান্তিতে নির্বাচন করাতে হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code