'বাংলার ১০৩ জনকে শনাক্ত করা হয়েছে, নিখোঁজ ৩১', জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ১০৩ জনকে শনাক্ত করা হয়েছে এখনও ৩১ জন নিখোঁজ বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশ্যায় পৌঁছে এমনটাই তথ্য দিলেন তিনি। ওড়িশায় এখনও বাংলার ৯৭ জন চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মমতা। তিনি এদিন আরো মনে করিয়ে দেন মানুষের পাশে দাঁড়ানো উচিত। সত্য ধামা চাপা নিয়ে দিয়ে সত্যটা সামনে আনা উচিত। মুখ্যমন্ত্রীর কথায়, 'শুভবুদ্ধির উদয় হোক।'
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পরের দিনেই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যে ফিরে ফের মঙ্গলবার ওড়িশায় রান তিনি। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর গতকালই বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ