Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির প্রার্থী হওয়ায় এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে ঘর ছাড়া দম্পতি

বিজেপির প্রার্থী হওয়ায় এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে ঘর ছাড়া দম্পতি !


bjp candidate



এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে ঘর ছাড়া এক দম্পতি বিজেপি প্রার্থী। তারা আশ্রয় নিয়েছে আসানসোলের এক গোপন স্থানে।

সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুভাষ কিস্কু ও সুনীতা কিস্কু। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও শাসিয়ে গেছে। তাই তারা আসানসোলের গোপন স্থানে আশ্রয় নিয়েছে।

এই ঘটনায় আতঙ্কিত ওই দম্পতি প্রার্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী বলেন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে কোনো বিরোধী প্রার্থীকে কিছু বলা হয়নি। তাদের অভিযোগ ভিত্তিহীন। তিনি অনুরোধ করেন কুৎসা না ছড়িয়ে বাড়ি আসুন আর নির্বাচনের তৈরি করুন। আর মানুষ উন্নয়ন দেখে ভোট দিবে তাই দেন্দুয়ার প্রতিটি বুথে তৃণমূল জয়লাভ করবে।

বিস্তারিত দেখুন ভিডিও নিউজে- Click Here
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code