Latest News

6/recent/ticker-posts

Ad Code

টিবি আক্রান্তদের প্রোটিন খাদ্য ও কুষ্ঠ আক্রান্তকে হুইল চেয়ার প্রদান

টিবি আক্রান্তদের প্রোটিন খাদ্য ও কুষ্ঠ আক্রান্তকে হুইল চেয়ার প্রদান 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:


টিবি কোন ছোঁয়াচে রোগ না। এই রোগের সঠিক চিকিৎসার মাধ্যমে এখন টিবি রোগ পরিপূর্ণ নিরাময় করা যায়।টিবি রোগাক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করতে হবে। মাঝপথে ওষুধ সেবন ছাড়লে পরে ফের এই রোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।আজ বর্ধমান এক ব্লকের বেলকাস গ্রাম পঞ্চায়েতে টিবি রোগে আক্রান্তদের পুষ্টিকর খাদ্য এবং কুষ্ঠ রোগে আক্রান্ত এক মহিলাকে হুইল চেয়ার দেওয়া হয়।



এদিনের এই অনুষ্ঠানে এসে উন্মুক্ত এই কথাগুলো বলেন এসডিও নর্থ তীর্থঙ্কর বাবু এছাড়াও এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান এক ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য বিএমএইচও সহ বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অন্যান্য সদস্যরা।



এদিন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মোট ৩১ জন টিবি রোগে আক্রান্ত রোগীদের প্রোটিন যুক্ত খাবার দিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েত পাশাপাশি একজন কুষ্ঠ রোগে আক্রান্ত মহিলার হাতে তুলে দেওয়া একটি হুইলচেয়ার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রোটিন যুক্ত খাবার ও হুইল চেয়ার পেয়ে খুশি উপভোক্তারা। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code