Breaking: অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
অবশেষে টানাপোড়ন শেষ, গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাক রেঞ্জার্স (Pak Rangers) ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) বাইরে ইমরান খানকে গ্রেফতার করেন। আপাতত পাক রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলাতে গ্রেপ্তার হলেন ইমরান খান। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাই কোর্ট চত্বর। সংঘর্ষে গুরুতর আহত ইমরানের আইনজীবী।
জানা যাচ্ছে এদিন আদালত চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীদের সঙ্গে রেঞ্জার্সের মারপিট বাধে। সংঘর্ষে লিপ্ত হয় রেঞ্জার্স ও ইমরান-সমর্থকরাও।
আদালত চত্বরে প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারির সময় পিটিআই সমর্থকরা বাধা দেন বলে জানা যাচ্ছে। যার ফলে শেষ পর্যন্ত ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ