মা আসছে ...

১ লা বৈশাখের সকালেই তীব্র তাপপ্রবাহের মাঝেই জলসঙ্কটের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের

১ লা বৈশাখের সকালেই জলসঙ্কটের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের

water crisis


অভীক মিত্র, বীরভূম: একদিকে তীব্র তাপপ্রবাহে নাজেহাল, অপরদিকে শুরু হয়েছে তীব্র জল সঙ্কট। এই দুয়ের মাঝে খহোভে ফুঁসছে বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের মল্লিকপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চাংগুরিয়া ডাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দারা ।


১ লা বৈশাখের সকালেই জলসঙ্কটের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের । যার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । কুয়ো থেকে ঘোলাটে জল উঠছে অভিযোগ গ্রামের বাসিন্দাদের । 


গৃহবধূ আশা মাহারা বলে, "পুকুর গড়েতে জল নেই কুয়োতে জল নেই । মাটির ঘরে বাস করছি আগুন লেগে গেলে নেভানোর জল পর্যন্ত নেই ।" 


গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা খুড়ে পাইপ বসিয়েছে অথচ জল নেই । কুতুরা গ্রাম থেকে জল আনতে হচ্ছে । পঞ্চায়েত সদস্য বলাই ঘোষ মরে যাওয়ার পর থেকে কোন মেম্বার নেই । ফলে অভিযোগ জানানোর কোন উপায় নেই। 


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in