Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বস্তি অভিষেকের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

স্বস্তি অভিষেকের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের


Abhishek Banerjee



স্বস্তি অভিষেক বন্দোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। 



কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত অভিষেক বন্দোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন বিচারপতি। 



অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পিটিশন বহির্ভূত। 



পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code